০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৩
- Update Time : ১১:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর হবিবনগর গ্রামের মৃত বারিক উল্লাহর ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এজাহার নামীয় আসামী জুয়েল মিয়া (৪০), উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ফেরদৌছ মিয়ার ছেলে সিআর নং-২৬/২৬ এর পলাতক আসামী সুয়েব আহমদ (২৫), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর- বড়বাড়ীতে বসবাসকারী (ভাড়াটিয়া) তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত হিমান্দ্র চন্দ্র দাসের ছেলে মোঃ আব্দুর রহমান (ধর্মান্তরিত) (২৩)কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার (১২ মে) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























