০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৩:৫০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তুহেল মিয়াকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত সিআর মামলা নং-২৭৫/২৫(জগন্নাথপুর)- এর পলাতক আসামী উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (সমধল) গ্রামের সাদত মিয়ার ছেলে মোঃ তুহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত সিআর মামলার পলাতক আসামী তুহেল মিয়াকে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।




























