১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০২:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই অপূর্ব কুমার সাহা’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে জগন্নাথপুর থানার সিআর-২১১/২৫ এর মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ অজুদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত পলাতক আসামী অজুদ মিয়াকে বৃহস্পতিবার (২৬ মার্চ) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























