জগন্নাথপুরে নৌকা ডুবে দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ- ২
- Update Time : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জগন্নাথপুরে হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১ আগষ্ট রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার মইয়ার হাওরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হন। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করেন। এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। শনিবার রাতে সর্ব শেষ খবর নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ আরো দুই জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


















