জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৩:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ আবু তাইদ, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লাহ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সহ-সভাপতি শরীফ আহমদ লেফাছ, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদাউস, পেশাজীবি জামায়াতের উপজেলা সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, শ্রমিকল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাঈনুদ্দিন প্রধান, উলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, আতিকুর রহমান, আব্দুল কাদির লাক্সন, আলীম উদ্দিন, মিসবাহ উদ্দিন, সামিরুজ্জামান, সামসুল আবেদীন সুমন, রুহুল আমীন, আবুল হোসেন, জালাল আহমদ, মীর্জা মুস্তাকিম আহমদ, সৈয়দ ইসতেখার আলী, আরজু মিয়া, দিলদার হোসেন, মাস্টার রুহুল আমীন, মিজানুর রহমান, হাফিজ আব্দুল আলীম, শাহজাহান আলী, সালেহ আহমদ প্রমুখ। দিনব্যাপী এসব কর্মসূচির অন্যান্য কর্মসূচি ছিল কর্মী সমাবেশ, রুকন সমাবেশ, মজলিশে শূরা ও কর্মপরিষদ বৈঠক।




























