১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব

  • Update Time : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইয়াকুব মিয়া জামিন লাভ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আবেদন শুনানীতে জামিন মন্জুর করে বিজ্ঞ আদালত। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য একজন সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন। জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞা আদালতে আসামী পক্ষের জামিন শুনানী শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মন্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়ার মুক্তির পর পর সুনামগঞ্জ জেল গেইটে সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, পরিকল্পিত ভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের স্বীকার। যাদের সহযোগীতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব

Update Time : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬