জগন্নাথপুরে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে এলাকাবাসীর অবস্থান
- Update Time : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ এর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শত শত পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জগন্নাথপুর বটেরতল এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রাঙ্গণে উপজেলার আশারকান্দি ইউনিয়ন পল্লী বিদ্যুৎ এর শত শত গ্রাহকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যুৎ কার্যালয়ের সহকারি এজিএম কর্তৃপক্ষ উপস্থিত না থাকায় বিদ্যুৎ কার্যালয়ের কর্তৃপক্ষ এলাকাবাসীকে জানান, আগামি শনিবার আশারকান্দি পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ সমস্যা সমাধানে সহকারি এজিএম সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করে লোডশেডিং বন্ধের আশ্বস্ত করেন। এসময় উপস্থিত গ্রাহকরা ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে আশারকান্দি এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া জিলু, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল বাছিত, মামুন খান, বেলাল আহমদ, মোঃ তুহিন মিয়া। কর্মসূচিতে বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, রুবেল আহমদ, জাকারিয়া খান, মিজান মিয়া, জুনেদ খান, ছাত্রনেতা আবু নাজমুল, সুজাত আহমদ, মাহি আহমদ, রিজু আহমদ, ইয়াহিয়া খান, নাহিদ আহমদ, ছানু মিয়া, কাওসার আহমদ, আবু ফাহিম, সুলেমান পারভেজ সহ এলাকার শত শত বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।




























