০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • Update Time : ০৮:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে কৃষকদের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট ‘হাওর বাঁচাও আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা কমিটির পক্ষে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথপুর একটি কৃষি প্রধান অঞ্চল এবং এ উপজেলার অর্থনীতি মূলত বোরো ফসলের ওপর নির্ভরশীল। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি হাওর ও নন-হাওরএলাকায় ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো আবাদ করাহয়েছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত অতিবৃষ্টি ও অপরিকল্পিত ফসল রক্ষা বেড়িবাঁধের দুর্বলতার কারণে সিংহভাগ জমির ধান নষ্ট হয়ে গেছে। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় ২০ হাজার কৃষক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাওরের কৃষক ও কৃষি অর্থনীতি রক্ষায় স্মারকলিপিতে ৫টিনসুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের স্বচ্ছতালিকা প্রণয়ন করে আগামী বোরো মৌসুম পর্যন্ত নগদঅর্থ ও খাদ্য সহায়তা নিশ্চিত করা, আসন্ন মৌসুমে চাষাবাদের জন্য বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা, ধান সংগ্রহ অভিযানে লটারির জটিলতা পরিহার করে কৃষি কার্ড ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা, ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য কৃষকদের অংশ গ্রহণে গণশুনানি ও প্রকৃত সুবিধা ভোগীদের নিয়ে স্বচ্ছ পিআইসি গঠন নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এলাকার মৃত প্রায় খাল ও নদীগুলো খনন করা। স্মারকলিপি প্রদান করেন হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক শামীম আহমদ, সদস্য সচিব আমিনুল হক সিপনসহ ক্ষতিগ্রস্ত অনেক কৃষক এসময় উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

Update Time : ০৮:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬