০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী
- Update Time : ০২:০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারাদেশের ন্যায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। তবে প্রথম দিনে ৩১জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) এবারের এসএসসি পরীক্ষায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮টি কেন্দ্রে মোট ১৩৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৪৪ জন ও ছাত্রী ৯৩২ জন। অনুপস্থিত ১৭ জন।
এদিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৬২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৮৪ জন ও ছাত্রী ৩৪০ জন। অনুপস্থিত ১০ জন। কারিগরি শাখায় দুইটি বিদ্যালয় থেকে একটি কেন্দ্র মোট ১৩৩ জন পরীক্ষার্থী অংশ দেয়। এর মধ্যে ছাত্র ৫৪ জন ও ছাত্রী ৭৯ জন। অনুপস্থিত ৪ জন পরিক্ষার্থী।




























