১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার- ২
- Update Time : ১০:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মৃত দানিছ উল্লাহর ছেলে মারামারি মামলার আসামী মোঃ তাজুল ইসলাম- তাজুল মিয়া (৪৫), সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (মনিহারা) গ্রামের জিল্লুর রহমান কামালী- জিলু মিয়ার ছেলে জিআর নং-১১১/২০২০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমানকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (১৮ মে) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























