জগন্নাথপুরে অসহায় রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন, প্রবাসীদের অর্থ প্রদান
- Update Time : ১১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৩৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায় পরিবারের এক যুবতী নারী রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জবনের জন্য। সকলের একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে ওই যুবতী নারী- লিপি বেগম (২৫)। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও- আটঘর গ্রামের মৃত মুতি মিয়ার মেয়ে। অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মরণের প্রহর গুনছে এ অসহায় যুবতী নারী। লিপি বেগমের দুটি কিডনি নষ্ট হয়ে জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছেন। “জগন্নাথপুরে জরুরী মানবিক সাহায্যের আবেদন” এই শিরোনামে দৈনিক জগন্নাথপুর পত্রিকায় সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশের অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বিডির মানবিক সেবামূলক কাজে যাদের চিন্তা চেতনায় অসহায় মানুষের জীবন চলার পথ সহজ হয়ে থাকে সেই মানবিক কর্মীদের পক্ষ থেকে সোমবার (২ মার্চ) রোগীর উন্নত সুচিকিৎসার জন্য আর্থিক নগদ এক লাখ ৪৮ হাজার টাকা রোগীর অবিভাবক (মায়ের) কাছে প্রদান করা হয়েছে। এসময় গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহিম, আলা উদ্দিন, নুরুল ইসলাম, বাবনগাও গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবুল হোসেন, নোয়াগাঁও গ্রামের আব্দুল বারিক, আব্দুল গফফার, কারি মাওলানা আব্দুল তাহিদ, সমির উদ্দিন, জুয়েল জিম্মাদার, এনাম হোসেন ইমরান, নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দ্রুত চিকিৎসার জন্য ঢাকা কিডনি হাসপাতালে ভর্তির জন্য। যা অসহায় দিনমজুর পরিবারটির পক্ষে চিকিৎসার জন্য এতো টাকা যোগাড় করা কোন মতেই সম্ভব নয়। অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবার ঋণ করে চিকিৎসা খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা লিপি বেগমের পরিবার। লিপি বেগমের সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন লিপি বেগম ও তার অসহায় পরিবার। বিকাশ (পার্সোনাল) নাম্বার 01782- 325413 (রোগী)।




























