জগন্নাথপুরে অবশেষে ব্যাংকের সেই গ্রাহক ৫ লাখ টাকা পেয়েছেন
- Update Time : ০৪:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে ব্যাংকের সেই গ্রাহক ৫ লাখ টাকা পেয়েছেন। ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার মোঃ জহির উদ্দিন জানান, রোববার বিকেলে ব্যাংকের এক গ্রাহকের টাকার জন্য ব্যাংকের ভেতর হৈ উল্লোর করেন। পরে সন্ধ্যায় সেই গ্রাহক ৫ লাখ টাকা পান। ব্যাংকের সিস্টেমের জটিলতায় এক গ্রাহক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাতে কিছু বিলম্ব হয়। গ্রাহক না বুঝে হতাশ হন। সন্ধ্যার দিকে সেই গ্রাহক ৫ লাখ টাকা পান। উল্লেখ্য দিরাই উপজেলার জগদল গ্রামের ছতর মিয়ার নামের এক ব্যাক্তি ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় অ্যাকাউন্ট নং 20502720201803314 এ ৫ লাখ টাকা জমা ছিল। এদিকে ব্যাংকের গ্রাহক ছতর মিয়া রোববার ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে টাকার বিষয় জানতে চাইলে ব্যাংক কতৃপক্ষ অ্যাকাউন্টে টাকা নেই টাকা পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে বলে জানান। পরে তিনি পূবালী ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে খোঁজ নিলে পূবালী ব্যাংক কতৃপক্ষ কোন টাকা জমা হয়নি জানালে গ্রাহক ছতর মিয়া তাঁর পরিবারের লোকজন কে নিয়ে ব্যাংকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় ব্যাংকে হৈ উল্লোর সৃষ্টি হয়। অবশেষে তিনি ব্যাংকের সেই গ্রাহক ৫ লাখ টাকা পেয়ে আনন্দিত।




























