জগন্নাথপুরে অপহরণের এক মাস পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার- ১
- Update Time : ০২:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে এক মাস পর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। পাশাপাশি অপহরণকারী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (বাদে ঝিগলী) গ্রামের আবুল কালামের ছেলে রেদুয়ান আহমদকে (২৫) গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, জগন্নাথপুর থানার এস আই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার মল্লিকপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১০ম শ্রেণীর আলিয়া মাদ্রাসার ছাত্রীকে (১৭) উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই উমর ফারুক জানান, অপহরণের এক মাস পর অপহৃত ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ছাতক থানার বাদেঝিগলী গ্রামের আবুল কালামের ছেলে রেদুয়ান আহমদকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১১ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




























