জগন্নাথপুরের সৈয়দ হুসাইন আহমদ যুক্তরাজ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত
- Update Time : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান সৈয়দ হুসাইন আহমদ যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সৈয়দ হুসাইন আহমদ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ হুসাইন আহমদ যুক্তরাজ্যের বেকটন ওয়ার্ড, ইস্ট লন্ডন শহরে লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলর সৈয়দ হুসাইন আহমদ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশানকোনা- নদির পুর্বপাড়) গ্রামের মৃত সৈয়দ মন্তাজ আলীর ছেলে।
এদিকে বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ হুসাইন আহমদ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সিলেটে অবস্থানরত সৈয়দপুর যুব পরিষদ সিলেট-এর উপ সমন্বয়কারী (অর্থ) সৈয়দ সাইফ আহমদ সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



























