জগন্নাথপুরের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিমকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রদান
- Update Time : ০১:৪১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কমিউনিটি নেতা, মানবিক সংগঠক, আব্দুল হালিমকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী, আব্দুল হালিমের স্বদেশ প্রত্যাবর্তনে জগন্নাথপুর উপজেলার ব্যাডমিন্টন পরিবাবরে উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গ্যালারিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বি সিদ্দিক মিয়া, ভবের বাজার টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সমাজকর্মী জিলু মিয়া, শেখ ফজর আলী, সমাজকর্মী ও ক্রীড়াবিদ আব্দুল কাদির লাকছন। ওসমানী বিমানবন্দরের ভিআইপি গ্যালারিতে সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুর পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল লেইছ, মাওলানা আব্দুর রকিব, মাওলানা শফিক আহমদ, সমাজকর্মী ইমদাদ আহমদ, নাজিম উদ্দিন, ব্যবসায়ী জংগীনুর, সমাজকর্মী জাহিদ হাসান, মাওলানা শিব্বির আহমদ, ছাত্রনেতা ইমন আহমদ, শায়েক মিয়া, দিলোওয়ার হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি দেশ বিদেশের একাধিক সামাজিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ও উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা, মানবিক সংগঠক আব্দুল হালিম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি জগন্নাথপুর উপজেলার উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।




























