০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাবেক সভাপতিবৃন্দের অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : ০৩:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ২০০৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত দুই দশকের সাবেক সভাপতিবৃন্দের সম্মানে চা-চক্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইসলামী রাজ কায়েমের আন্দোলনে যৌবনের সোনালী সময়গুলো সপে দেয়া বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর (২০০৫-২০২৫) সাবেক সভাপতিবৃন্দের এক প্রাণবন্ত ও প্রাণোচ্ছ্বল সম্মিলন হয়ে গেলো শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাবেক সভাপতি (২০০২-২০০৩-২০০৪ সেশন) কে এম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনায় অংশ নেন সিলেট মহানগরীর সাবেক সভাপতি সাইফুর রহমান খোকন (২০০৬-২০০৭ সেশন), আব্দুল করিম উবায়েদ (২০০৭-২০০৮-২০০৯ সেশন), হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী (২০১১-২০১২-২০১৩-২০১৪ সেশন), মুহাম্মদ মুজিবুর রহমান (২০১৪-২০১৫ সেশন), মোহাম্মদ শাহীন (২০১৬-২০১৭-২০১৮ সেশন), আফজাল হোসাইন কামিল (২০১৮-২০১৯-২০২০সেশন), সাইফুল ইসলাম জলিল (২০২০-২০২১-২০২২ সেশন), লিটন আহমদ জুম্মান (২০২২-২০২৩-২০২৪ সেশন), মুহাম্মদ মিজানুর রহমান (২০২৪-২০২৫ সেশন)।

সিলেটের বাইরে অবস্থান থাকার কারণে মহানগরীর সাবেক সভাপতি মাহবুব আহমদ শাহজালাল (২০০৪-২০০৫-২০০৬ সেশন), হাফিজ মুহিবুর রহমান শিবলু (২০০৯-২০১০-২০১১ সেশন) এবং মাওলানা মুহাম্মদ ইসহাক (২০১৫-২০১৬ সেশন) চা-চক্র অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সভাপতি ও সিলেট মডেল মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হান আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাবেক সভাপতিবৃন্দের অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৩:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬