ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত
- Update Time : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের উদ্যোগে শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান, জাদুকাটা নদী ও বারিকটিল্লা সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটন স্পটে অনুষ্ঠিত হয়। সিলেট সরকারী কলেজ ছাত্র মজলিসের সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন, শিক্ষাসফর একজন কর্মীর জ্ঞান, অভিজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, প্রকৃতির সান্নিধ্য মানুষকে মহান আল্লাহর সৃষ্টির নিদর্শন উপলব্ধি করতে সহায়তা করে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আদর্শিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের আহ্বান জানান। পাশাপাশি দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
সিলেট এমসি) কলেজ ছাত্র মজলিসের সভাপতি এনামুল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, মাদ্রাসা বিভাগ সভাপতি নাঈম বিন নিজাম, মদন মোহন কলেজ সভাপতি সাইফুল ইসলাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সভাপতি আফজাল হোসাইন সায়েম, দক্ষিণ সুরমা পশ্চিম সভাপতি মাহদী হাসান তাহসিন কলেজ বিভাগ সভাপতি নাজমুল আমিন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি রিগান আহমদ, স্কুল বিভাগ সভাপতি সাদিক আহমদ এমসি কলেজ সেক্রেটারি জুনাইদ ইবনাত আসিফ, কলেজ বিভাগ সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ, জালালাবাদ থানা সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিল, এমসি কলেজ বায়তুলমাল সম্পাদক আহমদ জাকি, পলিটেকনিক ইনস্টিটিউট বায়তুলমাল সম্পাদক নাফিন পাঠান প্রমুখ।




























