ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার দিনব্যাপী সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সিলেট মজলিস মিলনায়তনে দিনব্যাপী সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক মুয়াজ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আল-আমীন, অফিস ও পাঠাগার সম্পাদক জামিল আহমদ, বিশ্বনাথ উপজেলার সভাপতি রেজাউল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাকিম বিল্লাহ তাহমিদ, ওসমানীনগর উপজেলার ছাত্রকল্যাণ সম্পাদক লাবিব আহমদ, কোরআনিয়া মাদ্রাসা সভাপতি রায়হান আহমদ প্রমুখ।




























