ছাত্র মজলিস সিলেট জোনের দুই দিনব্যাপি সহযোগী সদস্য কর্মশালা সম্পন্ন
- Update Time : ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে (বৃহস্পতি ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সিলেট জোন পরিচালক জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. এ. এ. তাওসিফ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া এবং সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি ইমদাদুল হক নোমানী, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন এবং সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি ইমদাদুল হক ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার শহর সভাপতি সালমান হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, মৌলভীবাজার জেলা সভাপতি আহমেদ কবির, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান ফয়েজী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি হুসাইন আহমদ তালুকদার, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া এবং মৌলভীবাজার জেলা সেক্রেটারি জালালুর রহমান প্রমুখ।




















