০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতক কলেজে হবে লিফট সুবিধাসহ ৬ তলা একাডেমিক ভবন- কলিম উদ্দিন মিলন

  • Update Time : ০১:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, শুধুমাত্র কলেজের ইমারত নির্মাণ করে কলেজের উন্নয়ন সাধিত হবে না। শিক্ষা ক্ষেত্রে আরও অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে। সিলেটের ভালো ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে এই কলেজকে আমরা এগিয়ে নিতে চাই, যাতে ছাতকের শিক্ষার্থীরা  সিলেটমুখি না হয়। এসময় তিনি ছাতক কলেজের জন্য লিফট সুবিধাসহ ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। এছাড়াও কলেজের বিজ্ঞানাগার সংস্কারে ২ লক্ষ টাকা, খেলাধুলা সামগ্রীর জন্য ১ লাখ টাকা, বিএনসিসির উন্নয়নে ১ লাখ  টাকা, সাংস্কৃতিক ফান্ডে ১ লাখ টাকা, ছাত্রী কমন রুমের জন্য ২ লাখ টাকা, কলেজের অসুস্থ অফিস সহকারীর চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে সুনামগঞ্জের ছাতক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ও উন্নয়ন ঘোষণা দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে এবং অধ্যাপক আলমগীর হোসেন ও ইসমত আরা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন  আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিলাল আহমদ, হোসেনে আরা মুনতাহা, ফখর উদ্দিন স্বপন, রহিমা আক্তার হিরা, ছাত্রদল নেতা মাহদি আলম, ইশতিয়াক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও গীতা পাঠ করেন ডেইজি রায়।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের  সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, প্রভাষক রাজীব কুমার দাস, আনন্দ কুমার সরকার, উজ্জ্বল কুমার দাস, জাকির আলী, একেএম বাকের হাওলাদার, আব্দুল হামিদ, রুপারানী তালুকদার, ফরিদা বেগম, দিপালী রানী দাস, বিপ্লব রায়, হিরন্ময় শর্মা, পংকজ সরকার, হিসাব রক্ষক আব্দুর রহিম, ছাত্রদলের হুসাইন আহমেদ, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শাওন আহমেদ, রাহেল আহমেদ সহ ছাত্রদল নেতৃবৃন্দ, কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক কলেজে হবে লিফট সুবিধাসহ ৬ তলা একাডেমিক ভবন- কলিম উদ্দিন মিলন

Update Time : ০১:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬