ছাতকে চ্যাম্পিয়ন বৌলা ও মন্ডলপুর
- Update Time : ০৮:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম মন্টু বাবুর মাঠে বালক বিভাগে খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ গোলে পরাজিত করে বিজয়ী হয় বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে বালিকা বিভাগে মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুল আলম ডালিম, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ দত্ত, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, শিক্ষক হেলালুল ইসলাম, মাহবুবুল হক স্বপন, চন্দন চন্দ্র পাল প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।




























