০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন একানব্বই জন

  • Update Time : ০১:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া নব্বইটির বেশি মোবাইল ফোন ফেরত পেয়েছেন সেগুলোর মালিকরা। এসব ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং শেষে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সিলেটে মোবাইল ফোন চুরির ঘটনা হরহামেশাই ঘটছে। চুরি হওয়ার পর সেটের মালিকরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন। এরই আলোকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সেটগুলো উদ্ধারে সক্রিয় হয়। এরপর একটি নির্দিষ্ট সময়ে এসএমপি কমিশনার নিজের হাতে সেগুলো মালিকদের হাতে তুলে দেন। বৃহস্পতিবার উদ্ধারকৃত ৯১টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া সেট ফিরে পেয়ে মালিকদের প্রায় সবাই পুলিশকে ধন্যবাদ দিয়েছেন, জানিয়েছেন কৃতজ্ঞতা। এসময় এসএমপি কমিশনার নগরবাসীর সেবায় তাদের বিভিন্ন পদক্ষেপ সবার সামনে তুলে ধরেন। তিনি চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। এসএমপি কমিশনার মোবাইল সেট চুরি হলে বা হারিয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট থানাপুলিশকে অবগত করা এবং একটি সাধারণ ডায়রি (জিডি) দায়েরের আহ্বান জানান। এসময় গণমাধ্যম কর্মীরাসহ মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন একানব্বই জন

Update Time : ০১:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬