০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণ বিতরণ

  • Update Time : ০৪:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলার ১৩টি পরিবারের হাতে তিনি এসব ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। বিতরণকালে নাছির চৌধুরী এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুনর্নির্মাণে এই সহায়তা দিচ্ছি। ভবিষ্যতেও যে কোনো বিপদে সরকার ও প্রশাসন আপনাদের পাশে থাকবে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত পুনর্বাসনের লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণ বিতরণ

Update Time : ০৪:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬