১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১

  • Update Time : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গরুর ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে জহুর উদ্দিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমিতে একই উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তার গরু দিয়ে ধান খাওয়ান। খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে এ বিষয়ে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন হোসনে আরা বলেন, আমার ভাই খুবই সহজ-সরল মানুষ ছিল, কিছুই বুঝতো না। হঠাৎ করে এমন ঘটনা ঘটলো। আমরা সঠিক বিচার চাই। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১

Update Time : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬