০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
- Update Time : ১০:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা এগিয়ে আনার কারণে শিক্ষার্থীদের সেশনজট কমবে। তিনি জানান, সব স্টেকহোল্ডারের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন।




























