০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ

  • Update Time : ০২:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে আয়োজন করতে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে গরমের মৌসুম বিবেচনায় পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা আবশ্যক। তাই, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ

Update Time : ০২:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬