এতিম শিশুর সর্বনাশ! দুই কিশোর আটক
- Update Time : ০১:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ৭ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই কিশোরকেও আটক করে পুলিশ। এদিন শিশুটিকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ঘটনা আরও আগের, গত বৃহস্পতিবারের (৪ জুন)। শনিবার (৬ জুন) দুপুরের দিকে শিশুটির অবস্থার অবনতি হয়ে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছালে তাকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবার মৃত্যুর পর মা জীবিকার সন্ধানে ঢাকার একটি পোশাক কারখানার কাজে চলে যান। সে তার নানার বাড়িতে থাকত। বৃহস্পতিবার দুপুরের দিকে সুনামগঞ্জের তাহিরপুরে ওই এলাকার দুই কিশোর শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে কলাগাঁও নদীর পাড়ে নির্জন নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তাকে সেখানে ফেলেরেখে অভিযুুক্তরা পালিয়ে যায়। এরপর তা আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করে। ওই কিশোরদের পরিবারের লোকজন ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে। তারা এক পল্লী চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার নানার বাড়িতে দিয়ে যায়। কিন্তু শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। শনিবার দুপুরের দিকে মুমূর্ষ অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই কিশোরকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।




























