আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
- Update Time : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার উদ্যোগে শোভাযাত্রা এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহযোগিতায় উক্ত শোভাযাত্রা এবং আলোচনা সভা আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। শোভাযাত্রা ও আলোচনা সভায় সুনামগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং শ্রমিক পরিবহণের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



























