০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু
- Update Time : ০২:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশা উল্টে মোহ রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছানা গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী-জামালগঞ্জ সড়কে ঘটনাটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রজব আলী নিজ বাড়ি থেকে রওনা হন। পথে ছোট ঘাগটিয়া গ্রামের সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ এ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




























