ক্বোরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন অবিলম্বে বাতিল করুন- সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস
- Update Time : ১১:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আসর জেলা মডেল মসজিদের সামন থেকে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সভাপতি মাওলানা দিলওয়ার হুসাইনের সভাপতিত্বে ও জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুসা মোল্লা, জেলা সহ-সভাপতি ডা. আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী নেওয়াজ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আজিজুল ইসলাম মাওলানা ফখর উদ্দিন, মাওলানা রইস উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন, জাতীয় সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন দূরবিসন্ধিমূলক। এ আইন অবিলম্বে বাতিল করতে হবে। বক্তারা আরও বলেন, সরকার দেশের তেল-গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন পাস করে সরকার রাষ্ট্রকে আরও অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।




























