০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নতুন পরিচালক পেল ওসমানী মেডিকেল হাসপাতাল

  • Update Time : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন। একই সঙ্গে হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে তার মূল কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ এবং প্রত্যাবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, নতুন দায়িত্ব ও প্রত্যাবর্তন সংক্রান্ত পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে নতুন পরিচালক পেল ওসমানী মেডিকেল হাসপাতাল

Update Time : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬