০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মিলাদের শিরণী বিতরণ নিয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুর

  • Update Time : ১০:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • / ১৬ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শিরণী বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই দফা হামলা, বাড়িঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামে।

জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে হলিয়ারপাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবীর শিরণী বিতরণকে কেন্দ্র করে জুবায়ের আহমদ ও তফজ্জুল আলীর মধ্যে অতিরিক্ত শিরণীর প্যাকেট চাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিরণীর প্যাকেট দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হলিয়ারপাড়া গ্রামের গোলাম মোস্তফা ও মকবুল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন বলে জানাযায়। পরদিন শনিবার (২৯ আগস্ট) দ্বিতীয় দফায় আবারও হামলা চালিয়ে তাদের বসতবাড়ির বিভিন্ন গাছপালা কেটে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মিলাদের শিরণী বিতরণ নিয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুর

Update Time : ১০:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬