জগন্নাথপুরে পলাতক আসামিসহ গ্রেফতার- ৩
- Update Time : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে এসআই উমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তরিক উল্লাহর ছেলে সিআর মামলার পলাতক আসামি শিপন মিয়া, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে জগন্নাথপুর থানার ধারা-৩৪ পুলিশ আইনের মামলার আসামি সৈয়দ আলী (১৯), হলদিপুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে আলী হোসেন (২৪)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর রোববার (৯ আগস্ট) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























