জগন্নাথপুরে ফিশারির পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাছের ফিশারির পাড় থেকে মো. ফজলু মিয়া (৩৫) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার আল আমিন (লিটন) নামের এক ব্যক্তির মাছের ফিশারির পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে। জানা যায়, রোববার সকালে স্থানীয়রা ফিশারির পাড়ে ফজলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই বিন ইয়ামিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, ফিশারির পাড় থেকে পাহারাদার ফজলু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় ফজলু মিয়ার মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।




























