জগন্নাথপুরে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
- Update Time : ০৯:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপু এর আয়োজনে বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম সমছু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।




























