জগন্নাথপুরের ভবের বাজারে রসমেলার নতুন শাখার উদ্বোধন
- Update Time : ০৫:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশুদ্ধ ও মানসম্মত খাবার সরবরাহের অঙ্গীকার নিয়ে রসমেলা-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজারে ফিতা কেটে রসমেলার দ্বিতীয় শাখার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সেলিম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসমেলা কোম্পানির ম্যানেজার নোমান আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট মুরব্বি হাজী আলা মিয়া, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক শাহ নুরুল করিম, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী জিতু মিয়া, শিক্ষক মাসুম মিয়া, সৈয়দ রাসেল আহমদ এবং শাহিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন রসমেলা কোম্পানির ম্যানেজার আব্দুল মালিক, মাসুম আহমদ, পলাশ দাস, যুক্তরাজ্যপ্রবাসী শাহা মিয়া, আব্দুল হামিদ, ফরুক আহমদ, ভবের বাজার টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আহমদ, মুফতি মাওলানা ছামিউল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা দব্বির আহমদ, হাফিজ মাওলানা মোজাহিদ আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রসমেলার নতুন শাখার সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা রশিদুর রহমান দশঘরী।

রসমেলার স্বত্বাধিকারী সেলিম মিয়া বলেন, “বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের লক্ষ্য নিয়েই রসমেলার নতুন এই শাখার যাত্রা শুরু হয়েছে। আমরা গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি এই প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও সুনাম বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।” অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ রসমেলার উদ্বোধনী কেক কাটেন।



























