০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

  • Update Time : ০৪:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয় বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জগন্নাথপুর বটেরতল এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট মুরুব্বি রসিক মিয়া, মুহিম খান, শফিকুর রহমান তুহুর, মিজানুর রহমান আক্কাছ, মাওলানা মাহিদুল ইসলাম, তোফায়েল আহমদ, মিজান হোসেন, মাসুম আহমদ, সানাউর রহমান সোহেল, ফাহিম আহমদ, ছামি আহমদ সহ অর্ধশতাধিক মানুষ ঘনঘন পল্লী বিদ্যুৎতের লোডশেডিং বন্ধের দাবিতে এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে বিভিন্ন দাবিসহ জগন্নাথপুর পল্লি বিদ্যুৎতের এজিএম ঋষিকেশ বিশ্বাসের নিটক একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিকেল ৪টার দিকে একই দাবি বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের কাছে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ভুক্তভোগী পল্লি বিদ্যুৎতের গ্রাহকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট। দিনে- রাতে সমানতালে চলছে বিদ্যুতের আসা যাওয়ার পালা। ফলে ইলেকট্রনিক সামগ্রীর কার্যক্রম ও ফ্রিজে থাকা মাছ-মাংস ইত্যাতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদানকারীরা বলেন, গরমের সঙ্গে অসহনীয় বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মাত্রাতিরিক্ত বিদ্যুতের ভেল্কিবাজিতে পানির মটর চালানো কষ্টকর হয়ে উঠেছে। ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাচ্চাদের লেখাপড়া ব্যাহত হয়। বিদ্যুতের ভোগান্তির কারণে খুবই কষ্টে আছি। এদিকে গরম অন্যদিকে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং চলছে। পল্লি বিদ্যুৎতের সমস্যা সমাধানে এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সহযোগিতা কামনা করি। “জগন্নাথপুর পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন একটি সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

Update Time : ০৪:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬