জগন্নাথপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
- Update Time : ০১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশের লক্ষ্যে আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকে তত্ত্বাবধানে সৈয়দা শফিয়া খাতুন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার, সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ১১ঘটিকায় উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার কন্ফারেন্স হলে সৈয়দপুর (নোয়াপাড়া) গ্রামের মরহুম মাওলানা আব্দুর রউফ ছাতকী হুজুর ও মরহুমা সৈয়দা শফিয়া খাতুনের সন্তান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ওলী আহমেদ রুনু ও তাহার পরিবারের অন্যান্য সদস্যদের সমন্বয়ে প্রতিষ্ঠিত আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকে কর্তৃক সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ সম্পন্ন হয়। মাওলানা আব্দুর রউফ ছাতকী হুজুর ও মরহুমা সৈয়দা শফিয়া খাতুনের বড় সন্তান মাওলানা সিদ্দিক আহমদ হাসনুর সভাপতিত্বে ও সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তির পরিচালক শিক্ষক সাবিকুল ইসলাম হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ, মাওলানা সৈয়দ মুফতি শামীম আহমদ, শিক্ষক খাজল বনিক, সাংবাদিক আব্দুল হাই, সনজিব রায়, ছমির উদ্দিন, আবুল কাসেম, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর, শিক্ষক নুরুল হক, শিক্ষক শামিউজ্জামান, শাহজাহান মিয়া, দ্বিপংক সুত্রধর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন এলাকার আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকের পরিচালক মাওলানা সিদ্দিক আহমদ হাসনু। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৈয়দা শফিয়া খাতুন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৬টি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ৭৭ জন বৃত্তি পরিক্ষায় অংশ নিয়ে এর মধ্যে ৫ জন মেধাবৃত্তি লাভ করে এবং ১০ জন সাধারন বৃত্তি লাভ করে। মেধাবৃত্তি প্রাপ্তদেরকে ৫ হাজার করে ও সাধারণ বৃত্তি প্রাপ্তদেরকে ২ হাজার ৫শ টাকা করে এবং বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণকারি সকল শিক্ষার্থীদেরকে সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।




























