০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : ১১:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের উপর অতর্কিত হামলা, মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার রানীগঞ্জ কলেজ প্রাঙ্গণে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রানীগঞ্জ কলেজের মেধাবী ছাত্রনেতা আতিফ হোসেনের সভাপতিত্ব ও ছাত্রনেতা জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহমেদ সিদ্দিক ছামি, আব্দুর রহীম, রাহিম আহমদ, আকমল হোসেন, ছাত্রনেতা সালেহ আহমদ মাহদী, বিলাল আহমদ, ফারহান আহমদ, রুহিত আহমদ, রাহি আহমদ, হাসান আহমদ, কাহারুল আহমদ, বিপ্লব সরকার, মাহিন আহমদ, ইউসুফ আহমদ, মাহি আহমদ, নাজিম আহমদ, নাহিয়ান আহমদ, জুসেব মিয়া। এসময় কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ মানববন্ধনে বক্তারা রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ১১:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬