হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে সুনামগঞ্জে সর্বদলীয় ইসলামি নেতৃবৃন্দের উদ্বেগ
- Update Time : ১০:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলার সর্বদলীয় ইসলামি রাজনৈতিক দল ও ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা এ রায়কে পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। রবিবার দুপুরে এ উপলক্ষে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজ আবু সাইদ। স্বাগত বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী। বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রতিনিধি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার। সভায় উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা নূর হোসাইন, মাওলানা আজমল হোসাইন, ইসলামী আন্দোলন সুনামগঞ্জের অন্যান্য দায়িত্বশীল জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রহমাতুল্লাহ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, নির্বাহী সদস্য হেকিম আব্দুল মুতালিব প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, “হাফিজ মাওলানা নাঈম আহমদের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একেই মামলায় সরকার দলীয় মন্ত্রী, এমপিসহ ৮জন বেকসুর খালাস পেলেও একজন মাওলানা ও হাফিজকে মৃত্যদণ্ড প্রদানে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁরা উচ্চ আদালতে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করে রায় বাতিলের আহ্বান জানান।” সভা থেকে সর্বস্তরের আলেম-উলামা, ধর্মপ্রাণ জনগণ এবং সচেতন নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন অনাকাঙ্খিত এই রায় বাতিলের দাবিতে জেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন। বিস্তারিত কর্মসূচী শীঘ্রই ঘোষণা করে হবে।




























