জগন্নাথপুরে হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন
- Update Time : ০৭:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তথাকথিত হত্যা চেষ্টা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘ করাবন্দি সাবেক ছাত্রনেতা হাফিজ সৈয়দ নাঈম আহমদ-এর অন্য আসামীদের ন্যায় খলাস ও নিঃশর্তে মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ আছর জগন্নাথপুর পৌর পয়েন্টে যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধন জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ-সাধারন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছলিম আহমদ কাসেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, আঞ্জুমানে তালামিয সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল ছাত্রনেতা মুহি উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা সৈয়দ আবিদ আহমদ, হাফিজ মাওলানা মনছুরুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ রাইয়ান আহমদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান। এসময় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইমাম আহমদ শফী, হাফিজ মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আতিকুর রহমান কামালী, হাফিজ আবু তাহের, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ আখতারুজ্জামান আক্তার, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা রায়হান ছাত্রনেতা হাফিজ আজহাদ আহমদ, হাফিজ রিজান আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।




























