লেখক-সাংবাদিক সেলিম আউয়াল শিল্পকলা একাডেমি পদক এ মনোনীত
- Update Time : ১১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ডেস্ক রিপোর্ট :: বিশিষ্ট গবেষক, সাহিত্য সংগঠক, গল্পকার সেলিম আউয়াল সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’-এ মনোনীত হয়েছেন। সিলেটের জেলা কালচারাল অফিসার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
লখক-সাংবাদিক সেলিম আউয়ালের জন্ম সিলেটে ১৯৬৪-এর ১০ জানুয়ারি। পিতা মো. আবদুল ওয়াহিদ ও মাতা মিরযা সমর উন নিসা। তিনি বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যুরো প্রধান, সিলেটের দৈনিক সুরমা মেইল পত্রিকার প্রধান সম্পাদক, প্রাচীন সাহিত্য সাময়িকী মাসিক আল ইসলাহ (প্রথম প্রকাশ ১৯৩২)-এর সাবেক সম্পাদক। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (প্রতিষ্ঠা ১৯৩৬), সিলেট-এর সাধারণ সম্পাদক এবং জীবনসদস্য-বাংলা একাডেমি, জীবনসদস্য-বাংলাদেশ ইতিহাস সমিতি-ঢাকা বিশ্ববিদ্যালয়, জীবনসদস্য-বাংলাদেশ ইতিহাস পরিষদ-ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সভাপতি সাইক্লোন সিলেট (প্রতিষ্ঠা ১৯৮০)। প্রকাশিত গ্রন্থ: ‘গানের পাখি হাসন রাজা, তার পুত্র দৌহিত্র প্রপৌত্র কথা’(লোক সাহিত্য বিষয়ে গবেষণাগ্রন্থ), সিলেট বিষয়ক লেখাজোখা (সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গবেষণাগ্রন্থ), বই নিয়ে বই (সিলেটের মুদ্রণশিল্প, বাঁধাই শিল্প, প্রকাশনা শিল্প ইত্যাদি বিষয়ে গবেষণাপ্রবন্ধ), বিষয়: সাংবাদিকতা ও সংবাদ ৪. আমাদের শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন (কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর বিষয়ে গবেষণাগ্রন্থ) সহ ১৪টি গ্রন্থ। তিনি সিলেটের সাংবাদিকতা বিষয়ে গবেষণাকর্মের জন্যে সিলেট প্রেসক্লাব কর্তক ২০১৮-২০১৯ সেশনে ফেলোশিপ লাভ করেন। সহধর্মিনী আফিয়া সুলতানা, কন্যা ডা. নাদিরা নূসরাত মাসিয়াত এবং পুত্র জুন্নুরাইন কদর তাজিম নিয়ে তার সংসার। তার প্রাপ্ত পুরস্কার হচ্ছে- ডা. এ. রসুল সাহিত্য পুরস্কার, আলোর অšে^ষণ সাহিত্য পুরস্কার|



























