০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে মাজারের টাকার সাথে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
- Update Time : ০১:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে আরও ৫ লাখ টাকা দিয়েছেন সদ্য বিদায়ী সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি সোমবার সন্ধ্যায় এই ফান্ডের সাথে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে জমা দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব। তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)- এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখের সাথে আরো ৫ লাখ টাকা দিয়েছেন। এটা সহ বর্তমানে টাকার পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এটা ওই সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হইছে।




























