০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত- ১

  • Update Time : ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পূর্ব বিরোধের জের ধরে এবং গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) বেলা ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক কামরুল ইসলাম (২৮)। সে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে। আহতরা হলেন- সাবেক ইউপি সদস্য বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা বেগম এবং জুনেদ আহমদ। পুলিশ জানায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে লেঙ্গুরা নদীর পার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার (২২ জুন) বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পাল্টা আক্রমনে বিল্লালের লোকজন কামরুলকে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন এবং দুই পক্ষের আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য তিন জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত- ১

Update Time : ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬