জগন্নাথপুরে দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন
- Update Time : ১০:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার হল রোমে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি শামীনূর রহমান, (শামীম রানার) সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল মতিন লাকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক রিজিক হাসান, মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি হাজী আছকির আলী, কারি হাফিজ শিহাব উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান সুহেল, সমাজকর্মী কামরান আহমদ। এসময় আছর উদ্দিন, আবু মিয়া, আব্দুল মুকিত, আবু তালেব, লিটন মিয়া, রাসেল মিয়া, শামীম আহমদ, দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম হাফিজ জয়নুল আবেদীন, মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিন্দা, মুর্দা, দেশ-বিদেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়




























