১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

  • Update Time : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার চাল ও অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব চাল ও অর্থ বিতরণ করা হয়। ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৮৬ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। এ সময় ইউপি সদস্য আব্দুর নুর, আব্দুল কদ্দুস সুমন, নুনু মিয়া, কাজী রুমেল মিয়া, আংগুর মিয়া, মো.আলমগীর হোসেন, আমতর আলী, আব্দুল জলিল, সংরক্ষিত সদস্য মোছা.মিনি আক্তার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কালাম উল্লাহ, উদ্যোক্তা নোমান আহমদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে চেয়ারম্যান আব্দুল হক বলেন, জাউয়াবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৮৬ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে ইউপি সদস্য- সদস্যা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদের এ সহায়তার আওতায় আনা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

Update Time : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬