০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা ভেঙে হাসপাতালে ভর্তি

  • Update Time : ০২:৫৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। আহত শিক্ষার্থী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা থেকে নামার সময় চালকের অসতর্কতা ও ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশার ধাক্কায় মেয়েটির পায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, ছাতকে অটোরিকশার বেপরোয়া গতি ও চালকদের খামখেয়ালিপনা দিন দিন চরম আকার ধারণ করেছে। কিছুদিন আগেই তাতিকোনা গ্রামের বাসিন্দা মৃত শাহেদ আহমেদ অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন। সেই শোক কাটতে না কাটতেই আবারো এক স্কুলছাত্রী পঙ্গুত্বের শিকার হলো।এই ঘটনার পর ছাতকের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এসব অনিয়ন্ত্রিত ও লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা ভেঙে হাসপাতালে ভর্তি

Update Time : ০২:৫৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬