জগন্নাথপুরে দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ
- Update Time : ০১:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের পক্ষ থেকে ৫৩ নং নারিকেল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ২ ঘটিকায় নারিকেল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদী’র অর্থায়নে শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী সভাপতি আব্দুল কাহার, সাধারণ সম্পাদক আলী নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক মাহদী আল-হাসান সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি ও তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ তাআলা যেন এ কার্যক্রম কবুল করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দান করেন।




























