০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দানশীল ময়ূর মিয়া ও মাওঃ দবিরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে ফুসে উঠছে এলাকাবাসী

  • Update Time : ১০:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর (খালিসা পাড়া) গ্রামের বিশিষ্ট দানশীল, সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব ময়ূর মিয়া ও বিশিষ্ট সমাজসেবক, সালিশি ব্যক্তি, বিএনপি নেতা মাওলানা দবিরুল ইসলামের বিরুদ্ধে উলুকান্দি গ্রামের খুশবা বেগম কর্তৃক অনলাইন ফেসবুকে মানহানিকর মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক তথ্য ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি পয়েন্টে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রামের সালিশি ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রামবাসীর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী মইয়ুর মিয়া, মাওলানা দবিরুল ইসলাম, সানু মিয়া, দবির হোসেন, জামাল হোসেন, আতাউর রহমান, কয়াছ মিয়া, আব্দুল বাছিত, কুহিনুর মিয়া, রেনু মিয়া, জাহাঙ্গীর আলম, ছোটন মিয়া, হাফিজুর রহমান, আব্দুল খাদির, রোকন মিয়া, তামিম আহমদ, আব্দুল্লাহ। প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত ও প্রমাণ ভিত্তিক উপায়ে উপস্থাপন করা উচিত। সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন মনগড়া কাল্পনিক অপপ্রচার চালিয়ে সম্মানহানি করার চেষ্টা সমাজের জন্য ক্ষতিকর ও কাম্য নয়। তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দানশীল ময়ূর মিয়া ও মাওঃ দবিরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে ফুসে উঠছে এলাকাবাসী

Update Time : ১০:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬