০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

  • Update Time : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ২৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজারে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. জমির মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার জলঢুপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পর বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জলঢুপ এলাকা থেকে অভিযুক্ত জমির মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জমির মিয়া কানাইঘাট উপজেলার কুইয়ের ঘড়ি গ্রামের মৃত হাছন আলীর ছেলে। তিনি বর্তমানে বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটি মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বা বসবাসের এলাকায় অভিযুক্তের লালসার শিকার হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

Update Time : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬